বিশ্বনাথে পরিবহণ ধর্মঘটে শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া: আহত ২০


alochitosnp07 প্রকাশের সময় : মে ২৪, ২০২৩, ১০:০৫ অপরাহ্ন /
বিশ্বনাথে পরিবহণ ধর্মঘটে শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া: আহত ২০

নিজস্ব প্রতিবেদক: সিলেটের বিশ্বনাথে পূর্ব ঘোষনা অনুযায়ী ডাক দেয়া অনিদিষ্ট কালের পরিবহণ ধর্মঘটে ব্যাটারী চালিত ইজি বাইক অটোরিকশা বন্ধের দাবিতে পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের ধর্মঘট চলাকালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার সকাল থেকে সকল প্রকার যানবাহন বন্ধ ছিল। দুপুরে প্রথমে পৌর শহরে পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল করেন। পরে ব্যাটারী চালিত অটোরিকশা শ্রমিকরা পাল্টা বিক্ষোভ মিছিল বের করে উপজেলা পরিষদের সামনে গেলে সিএনজি চালিত অটোরিকশা চালকরা তাদের উপর হামলা চালায়। এসময় ব্যাটারী চালতি অটোরিকশা শ্রমিকদের মধ্যে অন্তত ২০জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
এদিকে পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদেরও কয়েক জন আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে। তবে ব্যাটারি চালিত ইজি বাইক শ্রমিকদের মধ্যে আহত সাত আট জনের নামও জানাগেছে।
এক পর্যায়ে পল্লী বিদ্যুৎ অফিসে এক বৈঠকে প্রশাসনের হস্তক্ষেপে ধর্মঘট প্রত্যাহার করা হয়। এসময় উপস্থিত ছিলেন থানার ওসি গাজী আতাউর রহমান, পৌরসভার মেয়র মুহিবুর রহমান, পল্লী বিদ্যুতের ডিজিএম সাইফুল ইসলাম ও পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক কাউন্সিলর ফজর আলী।