
সালমান হোসেন(জুড়ী প্রতিনিধি)
আগামীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে চা শ্রমিকদের কে শতভাগ ভাতার আওতায় আনবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি।
শনিবার জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের শিলুয়া পোস্ট অফিস হতে পশ্চিম শিলুয়া খেয়াঘাট পর্যন্ত এলজিইডি জুড়ী অফিসের তত্ত্বাবধানে ১ কোটি ৩৩ লক্ষ ৬৬ হাজার ১ শত ব্যয়ে রাস্তার পাকাকরন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অঙ্গিকার ব্যক্ত করেন।
জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রন্জন চন্দ্র দে এর সভাপতিত্বে ও গোয়ালবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অটল কৃষাণ সিংহ সিবেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, সিলেট এম এ জি মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যাপক
ডাঃ ফয়েজ আহমেদ,
উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মাসুক মিয়া, সহ সভাপতি এডভোকেট আব্দুল খালিক,যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান রিংকু রন্জন দাস,শাহাব উদ্দিন লেমন,মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, এলজিইডি প্রকৌশলী ননী গোপাল দাস,জুড়ী থানার ওসি মোশাররফ হোসেন,সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি,উপজেলা আওয়ামী লীগের সদস্য আফজাল হোসেন চিকন,গোয়ালবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাজকুমার বারই, বড়লেখা সদর ইউনিয়নের চেয়ারম্যান সালেহ আহমদ জুয়েল, পূর্ব জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান রুহেল উদ্দিন,উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল মতিন, ফান্স ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুর রহমান,গোয়ালবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি এমদাদুল ইসলাম চৌধুরী মাছুম, সাধারণ সম্পাদক জহির উদ্দিন,গোয়ালবাড়ী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত দেব দিপু, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক আব্দুল হান্নান,সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল, রতনা চা বাগান পঞ্চায়েত সভাপতি সুমন ঘোষ,গোয়ালবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রকাশ গোয়ালা প্রমুখ।
আপনার মতামত লিখুন :