বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা সিএনজি চালকের মৃত্যু


alochitosnp07 প্রকাশের সময় : মে ১৯, ২০২৩, ১:৪০ অপরাহ্ন /
বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা সিএনজি চালকের মৃত্যু

অনলাইন ডেক্স : সিলেটের বিশ্বনাথে গত মঙ্গলবার বিকেল ৫টায় পৌর শহরের হরিকলস রোডে সড়ক দুর্ঘটনায় আহত মো. শামসুল মিয়া (৩৬) নামে রিকশা চালক সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতেলে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় চিকিৎসাদিন অবস্থায় মারা যান।

নিহত মো. শামসুল মিয়া বিশ্বনাথে উপজেলার দশঘর ইউনিয়নের ধরারাই গ্রামের মৃত আবদুল কাদিরের ছেলে।

উলেখ্য, নিহত মো. শামসুল পেশায় অটোরিকশা চালক। ঘটনার দিন মোটরসাইকেলযোগে বিশ্বনাথ পৌরশহরের দিকে আসছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা নাম্বারবিহীন সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটলে তিনি গুরুতর আহত হয়ে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাদিন ছিলেন। সেখানে দুইদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচাতো ভাই মো. মাছুম হোসাইন।