
সালমান হোসেন(জুড়ী-প্রতিনিধি)
মৌলভীবাজারের জুড়ীতে প্রবীণদের পুষ্টি বিষয়ক এক কর্মশালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে অনুষ্টিত হয়।
আজ মঙ্গলবার (১৬ মে) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সমরজিত সিংহ এর সভাপতিত্বে অনুষ্টিত কর্মশালায় উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল মতিন, বীরমুক্তিযোদ্বা কুলেশ চন্দ্র চন্দ মন্টু, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মহি উদ্দিন, আর এম ডাঃ অসিত দেবনাথ,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আরিফুল ইসলাম,ডাঃ ফারহানা রহমান, ডাঃ সুবিমল চন্দ, ডাঃ শরিফ উদ্দিন উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, রিপোর্টার ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মরত রতিশ চক্রবর্তী, সাদেকুর রহমান,শাহ হামিদুন্নেছা, সসমি কর,তমা দাশ,আং রহমান,সাফিয়া খাতুন প্রমুখ।
উপস্হিত প্রতিনিধি গণ তাদের বক্তব্যে বলেন,প্রায় ৮০০ কোটি মানুষের পৃথিবীতে উন্নত দেশে বয়স ৬৫ পার হলে প্রবীণ বলা হয়।শুধুমাত্র বাংলাদেশে মানুষের বয়স ৬০ পার হলেই প্রবীণ হিসেবে ধরে নেয়া হয়।প্রবীণ হলে মানুষের কি কি করণীয় তার বিশদ আলোচনার মধ্যে সামাজিক ও পারিবারিকভাবে যাতে গুরুত্ব দেয়া হয় সে জন্য সামাজিক সচেতনা বৃদ্ধির প্রতি বক্তারা জোর দেন।বয়স হলে যাতে মানুষের জটিলতা সৃষ্টি না হয় সে জন্য প্রত্যকেটি পরিবারে পিতা মাতার সেবার প্রতি মনোযোগ গড়ে তুলতে অনুরোধ করা হয়।এ ছাড়া প্রবীণ হলে নির্দিষ্ট পরিমাণে দুধ,মাছ,মাংশ,শাকসবজি, ফলমুল ও ভিটামিনযুক্ত খাবার যাতে খেতে পারে সেদিকে খেয়াল করার জন্য অনুরোধ করা হয়।ভিটামিন ডি এর অভাবে বয়স হলে বিভিন্ন ব্যাথাজনিত রোগ আক্রমণ করে সে জন্য প্রয়োজনীয় ভিটামিন ডি খাবার খেতে হবে।
আপনার মতামত লিখুন :