সিলেট-২ আসনে লড়তে জাতীয় পার্টির মনোনয়ন ফরম কিনেছেন আবুবক্কর সিদ্দিকী


alochitosnp07 প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৩, ২:৫৮ অপরাহ্ন /
সিলেট-২ আসনে লড়তে জাতীয় পার্টির মনোনয়ন ফরম কিনেছেন আবুবক্কর সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক:

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চান বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সিনিয়র নেতা আবু বক্কর সিদ্দিকী। বুধবার তিনি দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর হাত থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বিষয়টি নিশ্চিত করে জাতীয় পার্টির নেতা আবু বক্কর সিদ্দিকী জানান, সিলেট-২ আসনের মনোনয়ন ফরম পূরণ করে ইতোমধ্যে তিনি দলীয় কার্যালয়ে দলের মহাসচিবের কাছে জমা দিয়েছেন।
জাতীয় পার্টির সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী আবু বক্কর সিদ্দিকী আরও জানান, এ আসনই এক সময়ের জাতীয় পার্টির ঘাঁটি ছিল। কিন্তু বিগত ৫ বছর থেকে এই আসনে জাতীয় পার্টির কোনো সংসদ সদস্য নেই। বিগত নির্বাচনে জাতীয় পার্টি মাঠে থাকা কোন প্রার্থীকে মনোনয়ন না দেয়ায় লাঙ্গল প্রতীকের ভরাডুবি হয়েছে। সেই লক্ষ্যে তিনি এবার নির্বাচনি মাঠে লড়বেন। তিনি বলেন, আশাকরি এবার জাতীয় পার্টি প্রার্থী পরিবর্তন করে আমাকে মূল্যায়ন করবেন।
উল্লেখ্য, আবুবক্কর ছাড়াও এ আসনের জন্য সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির নেতা মকসুদ ইবনে আজিজ লামা, সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রিয় নেতা ইয়াহহিয়া চৌধুরী এহিয়াসহ মোট চারজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।