
সালমান হোসেন,জুড়ী প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার জুড়ীতে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- চট্ট ২৩৫৯ এর অন্তর্ভূক্ত উপজেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে শনিবার (১৬ সেপ্টেম্বর)। নির্বাচনকে কেন্দ্র করে পুরো উপজেলার সিএনজির সাধারণ চালকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। শেষ মুহূর্তের প্রচারণায় প্রার্থীরা ব্যস্ত সময় পাড় করছেন।
সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, দীর্ঘদিন পর জুড়ী উপজেলায় সিএনজি শ্রমিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে আনন্দিত। এ
নির্বাচনে ১৫ টি পদে প্রতিদ্বন্ধিতা করছেন ৩৩ জন মোট প্রার্থী। নির্বাচনে উপজেলার ১২০৯ জন পরিবহন শ্রমিক
ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে তাদের নতুন নেতৃত্ব নির্বাচিত করবেন। কার্যকরী কমিটির ১৫ পদের মধ্যে ১৫ টি পদে ভোট গ্রহণ হবে। নির্বাচনে মনোনয়ন চেয়েছিলেন ৩৯ জন এরমধ্যে ৩৩ জন নির্বাচনের সুযোগ পান।
সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা করছেন মো. ফয়জুল ইসলাম (কালা) (আনারস মার্কা ), মো. শহিদ মিয়া (চেয়ার মার্কা), মো. নানু মিয়া (ছাতা মার্কা)। সহ- সভাপতি পদে মো. তৈয়ব আলী (গরুর গাড়ী মার্কা), সমর কান্তি নাথ (বাইসাইকেল মার্কা), রহমত মিয়া (ঘোড়া মার্কা), গিয়াস উদ্দিন (বাসগাড়ি মার্কা)
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করছেন হাজী আমির আলী (মোটরসাইকেল মার্কা), মাজেদুল ইসলাম (মই মার্কা), মো.সিপার আহমদ (মোরগ মার্কা), মাসুক আহমেদ (দোয়াত কলম মার্কা)। সহ- সাধারণ সম্পাদক মো. আজিজুর রাহমান আজিজ (হরিণ মার্কা), সুমন মিয়া আপেল জহির উদ্দিন (ট্রাকগাড়ি মার্কা)
সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করছেন সফিকুর রহমান (হাতি মার্কা) ও মো. এখলাস মিয়া (বাঘ মার্কা), পাবুল হাসান পবলু (তারা মার্কা)
সহ-সাংগঠনিক সম্পাদক পদে সজিবুল ইসলাম শাবুর (টিউবওয়েল মার্কা), সঞ্জু কুমার দাস (বোতল মার্কা)
প্রচার সম্পাদক পদে মো. সায়েদ আহমদ(গোলাপ ফুল মার্কা) ও সাইদুর রহমান (সিএনজি মার্কা)। লাইন সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করছ সুজন রুদ্র পাল (মোবাইল মার্কা), রুমেল আহমদ(সেলাই মিশিন মার্কা)
কোষাধ্যক্ষ পদে বদরুল ইসলাম (ফুটবল মার্কা),
আবুল হোসেন (আব্দুল্লাহ) (তালা মার্কা)।
দপ্তর সম্পাদক পদে মো. শরিফ উদ্দিন (কলস মার্কা), জহিরুল ইসলাম (এাকতার মার্কা)। সদস্য পদে জাকির হোসেন (কবুতর মার্কা,) জাকির হোসেন (বন্দুক মার্কা), জাহাঙ্গীর আলম শিমুল ( কুড়াল মার্কা) দেলোয়ার হোসেন (বাল্টি মার্কা), নাসির উদ্দিন (হাঁস মার্কা)।
জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- চট্ট ২৩৫৯ এর অন্তর্ভূক্ত জুড়ী উপজেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে পুলিশ নিরাপত্তা সহ সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে কাজ করবে।
আপনার মতামত লিখুন :