মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর গ্রেফতার


alochitosnp07 প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৩, ১১:২৫ পূর্বাহ্ন /
মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর গ্রেফতার

সালমান হোসেন,জুড়ী প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ও জুড়ী উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার রাত দেড়টার দিকে জুড়ী শহর থেকে তাকে গ্রেফতার করে।

গত ৬ অক্টোবর জুড়ী থানায় করা পুলিশি কাজে বাধা দেওয়া, বেআইনি কাজ ও হত্যার উদ্দেশ্য আঘাত করা মামলায় ৯নং ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন মাওলানা আব্দুর রহমান।

জানা যায়, গত ৫ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জুড়ীতে মিছিল করে জামায়াতে ইসলামী। মিছিল থেকে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়া ও হত্যার উদ্দেশ্যে পুলিশের ওপর আক্রমণের অভিযোগে জুড়ী থানার এসআই খসরুল আলম বাদল বাদী হয়ে ২৮ জনের নামোল্লেখসহ আরও ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। এ মামলায় এতদিন জামায়াত আমীর মাওলানা আব্দুর রহমান পলাতক ছিলেন।

জুড়ী থানার ওসি মোশাররফ হোসেন মাওলানা আব্দুর রহমান কে গ্রেফতারের কথা স্বীকার করেন। শনিবার মাওলানা আব্দুর রহমানকে কোর্টে পাঠানো হবে বলে তিনি জানান।