ভাষা শহীদদের প্রতি বিশ্বনাথ প্রেসক্লাব’র শ্রদ্ধাঞ্জলি প্রদান


alochitosnp07 প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০২৩, ৯:৪০ অপরাহ্ন /
ভাষা শহীদদের প্রতি বিশ্বনাথ প্রেসক্লাব’র শ্রদ্ধাঞ্জলি প্রদান

নিজস্ব প্রতিবেদক:  মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে বিশ্বনাথ প্রেসক্লাব। সোমবার ২১ এর প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহিদমিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গির আলম খায়ের ও সাধারণ সম্পাদক নবীন সোহেল নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি প্রদানকালে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল মুন্না, সাধারণ সম্পাদক নবীন সোহেল, যুগ্ম সম্পাদক মিছবাহ উদ্দিন, কোষাধ্যক্ষ আকতার আহমদ শাহেদ, দপ্তর সম্পাদক আব্দুস সালাম, নিবার্হী সদস্য আশিক আলী, বদরুল ইসলাম মহসিন।