
বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিশ্বনাথ উপজেলা বিএনপি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে প্রেরিত এক শোকবার্তায় বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া বলেন, ‘দীর্ঘদিন ধরে চিকিৎসারত অবস্থায় দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের এই প্রয়াণে দেশের রাজনীতিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয়, বরং একটি যুগের অবসান। গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার সংগ্রামে তিনি ছিলেন দৃঢ় ও আপসহীন এক নেত্রী। এই রাজনীতিকের চলে যাওয়ায় রাজনীতির ময়দান হারালো এক শক্তিশালী ও প্রভাবশালী কণ্ঠস্বর।
তারা বলেন, ‘খালেদা জিয়ার মৃত্যু শুধু রাজনৈতিক দল বা সমর্থকদের জন্য নয় এটি একটি জাতির ক্ষতি। তাঁর বিদায়ে বাংলাদেশ হারালো এক অনন্য নেত্রীকে। আমরা শ্রদ্ধার সঙ্গে তাঁর আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবার, সন্তান ও শোকাহত সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করি।’
পাশাপাশি দলীয় চেয়ারপারসনের মৃত্যু উপলক্ষে সারা দেশে সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই সময় দোয়া ও কোরআন খতম হবে। তারা সাত দিনের এসব কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য নেতাকর্মীসহ উপজেলাবাসীকে আহ্বান জানান তারা।
আপনার মতামত লিখুন :