বিশ্বনাথ উপজেলা পরিবহন শ্রমিক ঐক্য জোটের উপদেষ্ঠা কমিটি গঠন


alochitosnp07 প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৫, ২০২৩, ৪:০৪ অপরাহ্ন /
<strong>বিশ্বনাথ উপজেলা পরিবহন শ্রমিক ঐক্য জোটের উপদেষ্ঠা কমিটি গঠন</strong>

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিবহন শ্রমিক ঐক্য জোটের উপদেষ্ঠা কমিটি গঠন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) জেলা ঐক্য পরিষদ এর সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত উপদেষ্ঠা কমিটির অনুমোদন দেওয়া হয়।

শ্রমিক ঐক্য জোটের স্বাক্ষরিত উপদেষ্টা কমিটিবৃন্দ হলেন, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগ এর উপদেষ্ঠা মোঃ ময়না মিয়া, বিশ্বনাথ পৌর আওয়ামীলীগ নেতা মোঃ ফিরোজ খাঁন, মোঃ রিহান আলী, কুতুব উদ্দিন, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, উপজেলা শ্রমিক লীগ নেতা কবির আহমদ, বিশ্বনাথ উপজেলা সেচ্চাসেবকলীগ এর সভাপতি শাহ বদরুল আলম, মোঃ সুন্দর আলী, মোঃ আশিক আলী।