বিশ্বনাথ ইউনিয়ন থেকে পৌরসভায় কাউন্সিলর নির্বাচিতরা সংবর্ধিত


alochitosnp07 প্রকাশের সময় : জানুয়ারী ২৪, ২০২৩, ৭:৪৫ অপরাহ্ন /
বিশ্বনাথ ইউনিয়ন থেকে পৌরসভায় কাউন্সিলর নির্বাচিতরা সংবর্ধিত

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের ৬নং বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদ সদস্য থেকে পৌরসভার কাউন্সিলর নির্বাচিত ও ইউনিয়ন পরিষদের সচিবের বদলীজনিত বিদায় ও নব-যোগদানকৃত সচিব বরণ উপলক্ষে এক সংবর্ধনার আয়োজন করে সদর ইউনিয়ন পরিষদ।

২৪ (জানুয়ারি) মঙ্গলবার দুপুরে বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদ হল রুমে পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হকের সভাপতিত্বে ও সদস্য শাহ নেওয়াজ চৌধুরী সেলিমের পরিচালনায়  সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা পূর্ব আলোচনা সভায় এক বক্তব্যে সভাপতি ছয়ফুল হক বাসিয়া নদীর পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করে বলেন, আমারা দীর্ঘদিন ধরে বাসিয়া নদীর নব্যতা ফিরিয়ে আনতে চেষ্ঠা করেও পারিনি। তিনি নব-নির্বাচিত কাউন্সিলরদের কাছে অনুরোধ করে বলেন, বাসিয়া নদীর পরিবেশ ও সুন্দর্য্য ফিরিয়ে আনতে বা বাসিয়া নদী নিয়ে কাজ করার ব্যপক সুযোগ রয়েছে।

এসময় অত্র ইউনিয়ন পরিষদ থেকে নব-নির্বাচিত কাউন্সিলর মোঃ রফিক হাসান, জহুর আলী, লাকি বেগম ও ফজর আলীকে সংবর্ধনা প্রদান করা হয়। এবং পরিষদের সাবেক সচিব বিজিত রঞ্জন সরকার বদলীজনিত কারনে অন্যত্র চলে যাওয়ায় তাঁকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এবং নব-যোগদানকৃত সচিব মারুতি নন্দন দামকে সংবর্ধনা দেওয়া হয়   

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সদস্য জনাব আব্দুল জলিল হিরন, ইউনুছ আলী, আব্দুল মুমিন মামুন, শামীম আহমদ, হেলাল মিয়া, করিমা বেগম, আছিয়া বেগম, হিসাব সহকারি রাফসান মিয়া, রাজু চৌধুরী, শিবু কান্ত দাশ, ফয়জুল ইসলাম জয়, মাহবুবুর রহমান, মতছির আলী, রকিব আলী, আরকুম আলী,  অজিত দেব, মুক্তার মিয়া শফিক মিয়া, গ্রাম পুলিশ নুর আলী, নেছার আলী, নিরেন্দ্র মালাকার, গোলাপী বেগম, দিনেশ বিশ্বাস, তেরাব আলী।