
সিলেটের বিশ্বনাথে ইয়াবা ও গাঁজাসহ ফয়সল আহমদ (৩৫) নামে এক চিহ্নিত মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ।শনিবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে নিজ বসতঘর থেকে তাকে আটক করা হয়| আটককৃত ফয়সল আহমদ রামচন্দ্রপুর গ্রামের ওয়ারিছ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমানের নেতৃত্বে এএসআই ফুল মিয়াসহ পুলিশের একটি দল রামচন্দ্রপুর গ্রামে ফয়সল আহমদের বসত ঘরে অভিযান পরিচালনা করেন। এসময় ঘরে তল্লাশি চালিয়ে ৩৫০ পিস ইয়াবা ও ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত ফয়সলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার এসআই জহিরুল ইসলাম ভূইয়া বলেন, ফয়সল একজন চিহ্নিত মাদক কারবারী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আগামীকাল রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
আপনার মতামত লিখুন :