বিশ্বনাথে ‘লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট’র পর্দা উঠছে কাল : মাঠ সেজেছে মিনি স্টেডিয়ামে


alochitosnp07 প্রকাশের সময় : জানুয়ারী ২, ২০২৫, ১:০৫ অপরাহ্ন /
বিশ্বনাথে ‘লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট’র পর্দা উঠছে কাল : মাঠ সেজেছে মিনি স্টেডিয়ামে

সিলেটের বিশ্বনাথের ‘বিশ্বকাপ’ খ্যাত বিগ বাজেটের ফুটবল আসর আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেল আড়াইটায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠছে ‘লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্ট’র ৫ম আসরের। এবার উপজেলার শ্রীধরপুর ফুটবল মাঠে এ টূর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
টূর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সাবেক সাংসদ এম. ইলিয়াস আলীর সহোদর ও কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের উপদেষ্ঠা এবং সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি এম. আসকির আলী। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত সাধারণ সম্পাদক গোলজার খান।
উদ্বোধনী ম্যাচকে ঘিরে শ্রীধরপুর মাঠটিকে বর্ণিল রূপে সাজিয়ে একটি মিনি স্টেডিয়ামে পরিনত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল আড়াইটায় উদ্বোধনী ম্যাচে বিশ^নাথ উপজেলার হেলাল একাদশ দশঘর শাহবাজপুর ফুটবল টিমের মুখোমুখি হবে বিয়ানীবাজার উপজেলা ফুটবল একাদশ।
প্রবাসীদের অর্থায়নে লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের ৫ম আসরকে জমজমাট করতে প্রায় ২৫ লক্ষ টাকার বাজেট করা হয়েছে। টুর্নামেন্ট চ্যাম্পিয়ান দল পুরস্কার হিসেবে নগদ ৩ লক্ষ টাকা ও চ্যাম্পিয়ান ট্রফি ও রানার্স-আপ দল নগদ ২লক্ষ টাকা পাবেন। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় থােেকছ জনতা সংঘ শ্রীধরপুর।
এদিকে, ইতিমধ্যে সকল প্রস্তুতি শেষ করেছে আয়োজক দুই সংগঠন উপজেলা ফুটবল এসোসিয়েশন ও উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি। বুধবার বিকেলে প্রবাসী চত্বরের আদলে তৈরি চ্যাম্পিয়ান ট্রফি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন আয়োজকরা।
এছাড়া টুর্নামেন্ট কে ঘিরে ইতিমধ্যে টুর্নামেন্ট’র অর্থদাতাসহ প্রায় অর্ধশত প্রবাসী দেশে এসেছেন। বৃহস্পতিবার মাঠে উপস্থিত থাকবেন প্রবাসীরা। এছাড়া আশপাশের বৃহত্তর সিলেটের প্রত্যেকটি উপজেলায় হয়েছে ব্যাপক প্রচার-প্রচারণা। সিলেট বিভাগের ১৬টি টিমের অংশগ্রহণে বিশ্বনাথের বিশ্বকাপ খ্যাত ফুটবল টুর্নামেন্ট এখন কেবল মাঠে গড়ানোর অপেক্ষা।

বিগ বাজেটের এ টুর্নামেন্টটির জন্য এক বছর ধরে অপেক্ষায় থাকা বৃহত্তর সিলেটের হাজারো ফুটবল ভক্তরা আবারও দেখবে দেশী-বিদেশী ফুটবলারদের নিপুণ নৈপন্য। টুর্নামেন্টে প্রথম রাউন্ড থেকেই প্রত্যেক দলে ব্রাজিল, মিশর, নাইজেরিয়া, সেনেগাল ও আফ্রিকান ফুটবলাররা ক্রীড়া নৈপূণ্য দেখাবেন বলে জানিয়েছেন আয়োজকরা। পাশাপাশি র‌্যাফেল-ড্র এর মাধ্যমে নগদ ১ লক্ষ টাকা পুরষ্কার জেতার সুযোগ রয়েছে মাঠে দেখতে আসা দর্শকদের।
ফুটবলপ্রেমীদের মাঠে উপস্থিত থেকে ‘লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট ৫ম আসরের’ ম্যাচগুলো উপভোগ করার জন্য সাদর আমন্ত্রণ জানিয়েছেন টুর্নামেন্টর অর্থদাতা প্রবাসীরা’সহ আয়োজক কমিটির নেতৃবৃন্দ।