
নিজস্ব প্রতিবেদক: সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের ঘাগটিয়া চৈতন্যনগর ছালিয়া পর্যন্ত রাস্তা পাকা করণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৪(মার্চ ) মঙ্গলবার উপজেলার দশঘর ইউনিয়নের ঘাগুটিয়া ও ছালিয়া গ্রামের রাস্তা পাকা করন উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে সুমন মিয়ার পরিচালনায় দুপুর ২ ঘটিকার সময় সাইফুল ইসলাম রানার বাড়িতেই আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর মেয়র মুহিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান, হাজী আব্দুল মালিক যুক্তরাজ্য প্রবাসী।
এর আগে স্বাগত বক্তব্য রাখেন, ইমরুল মিয়া, মোঃ নজীর মিয়া ও হাজী আব্দুল খালিক।
এ সময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর আওয়ামী লীগের নেতা টিটু মিয়া, ৩নং মিরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার খলিল মিয়া, মিরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার আব্দুশ শহিদ, দশঘর ইউনিয়ন ৩নং ওয়ার্ডের মেম্বার শাহ ফারুক, ৪নং ওয়ার্ডের মেম্বার তাজুল ইসলাম,আব্দুল মানিক, আহমদ আলী।
আপনার মতামত লিখুন :