বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব সুনু মিয়ার মৃত্যুতে শোকসভা


alochitosnp07 প্রকাশের সময় : অগাস্ট ৩১, ২০২৩, ১১:৩০ পূর্বাহ্ন /
বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব সুনু মিয়ার মৃত্যুতে শোকসভা

নিজস্ব প্রতিবেদক: সিলেটের বিশ্বনাথে সাবেক বিশ্বনাথ পৌরসভা বাস্তবায়ন পরিষদের সভাপতি ও যুক্তরাজ্য কমিউনিটি লিডার ও বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব মো. সুনু মিয়ার মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ আগস্ট) বিকেলে পৌর শহরের মজনু ফোরামের অফিস কক্ষে এ শোক সভার আয়োজন করে সাবেক বিশ্বনাথ পৌরসভা বাস্তবায়ন পরিষদ।
সাবেক বিশ্বনাথ পৌরসভা বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক শেখ মনির মিয়ার সভাপতিত্বে ও বিশ্বনাথ থিয়েটারের সভাপতি আনহার আলীর পরিচালনায় শোকসভায় স্মৃতিচারণ করেন, বিশ্বনাথ সাংস্কৃতিক ঐক্য পরিষদের সভাপতি সাম্যবাদী কবি সাইদুর রহমান সাঈদ, অউত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল আহাদ, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য কলামিষ্ট এএইচএম ফিরোজ আলী, গণতন্ত্র পার্টি বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি নাজিম উদ্দিন আহমদ, বিশ্বনাথ সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি  মো. মধু মিয়া, বিশ্বনাথ সাংস্কৃতিক ঐক্য পরিষদের সহ-সভাপতি কবির আহমদ, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নবীন সোহেল, ইউপি সদস্য শফিক আহমদ-পিয়ার, কবি ও প্রভাষক শামীম হোসেন।