
নিজস্ব প্রতিবেদক: সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্য পোস্ট মাউথ আওয়ামী লীগের সহ সভাপতি জনাব আলহাজ্ব সমুজ আলীকে সংর্বধনা প্রদান করে বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন। শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টায় বিশ্বনাথ পৌর এলাকার পুরান বাজারস্থ আল-হেরা শপিং সিটি মার্কেটের সামনে পৌর আওয়ামীলীগের সদস্য ফিরোজ খানের সভাপতিত্বে ও আওয়ামীলীগের কার্য্য নির্বাহী সদস্য আশিক আলী এর পলিচালনায় বিদায়ী সংর্বধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সিলেট-২ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। প্রধান অতিথির বক্ত্যবে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে ফেব্রুয়ারি মাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি প্রাণ দিয়েছিল এদেশের তরুণ ছাত্রসমাজ ও জনতা। তাদের বুকের তাজা রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। বাঙালি জাতির কাছে বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে প্রেরণার মাস ফেব্রুয়ারি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট শাহ মোশাহিদ আলী।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ থানা অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্ত্যব রাখেন, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ।
এসময় বক্ত্যব রাখেন, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মকদ্দছ আলী, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক বিশ্বনাথ শ্রমিক ঐক্য জোটের উপদেষ্ঠা আব্দুল আজিজ সুমন, বিশ্বনাথ আওমীলীগের সদস্য ও সিলেট মহানগর কৃষকলীগের সহ সভাপতি শেখ আজাদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দে, ত্রান সম্পাদক আব্দুল মতিন, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন।
বিশ্বনাথ উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ ছোরাব আলী, সাধারণ সম্পাদক এম এ হান্নান বদরুল, শ্রমিকলীগ নেতা ও বিশ্বনাথ হিন্দু বুদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাশ শংকু, শ্রমিকলীগ এর সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সেচ্চা সেবকলীগের সাধারন সম্পাদক আতিকুর রহমান আতিক, যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট ।
এর আগে স্বাগত বক্তব্য রাখেন, সাবেক ছাত্রলীগ আহবায়ক মোঃ ফয়জুল ইসলাম জয়।
যুক্তরাজ্য পোস্ট মাউথ আওয়ামী লীগের সহ সভাপতি জনাব আলহাজ্ব সমুজ আলীকে আওয়ামীলীগ পরিবার থেকে ক্রেস্ট দিয়ে সংর্বধনা প্রদান করা হয় এবং বিদায়ী সংর্বধনা অনুষ্ঠান শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আপনার মতামত লিখুন :