বিশ্বনাথে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত


alochitosnp07 প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৩, ৬:৪০ অপরাহ্ন /
বিশ্বনাথে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত

নিজস্ব প্রতিবেদক: সিলেটের বিশ্বনাথে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে এই সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় এমপি মোকাব্বির খান বলেন, বৈষম্য নয় উন্নয়নে কিংবা সকল ভাল কাজে সমতা থাকতে হবে। সমতার মাধ্যমে উপজেলার সকল পর্যায়ের উন্নয়ন করা হবে। উপজেলাবাসীর দুভোর্গ লাঘবে আগামী দুমাসের মধ্যেই বিশ্বনাথ-লামাকাজী সড়কসহ উপজেলার ভেঙ্গে যাওয়া সড়কগুলোর সংস্কার কাজ শুরু হবে। বৃহস্পতিবার দুপুরে সিলেটের বিশ্বনাথে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরআগে দীর্ঘদিন পরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এমপিকে পেয়ে সকলের মনের কথা এবং উপজেলাবাসীর দাবীর কথা তুলে ধরেন বক্তারা।

এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া, সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, থানার ওসি গাজী আতাউর রহমান, বিশ্বনাথ পল্লী বিদ্যুতের ভারপ্রাপ্ত ডিজিএম আবদুল্লা সিকদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দিলোয়ার হোসেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি মো. কামাল হোসেন, নির্বাহী সদস্য আশিক আলী, সাংবাদিক প্রনঞ্জয় বৈদ্য অপু, আব্বাস হোসেন ইমরান, হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি শংকর দাশ শংকু।