বিশ্বনাথে ভূরকী-ইসবপুর গ্রামের প্রবাসীদের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ


alochitosnp07 প্রকাশের সময় : মার্চ ২০, ২০২৬, ৮:১৮ অপরাহ্ন /
বিশ্বনাথে ভূরকী-ইসবপুর গ্রামের প্রবাসীদের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নের ‘ভূরকী-ইশবপুর’ গ্রামের প্রবাসীদের পক্ষ থেকে ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ১৪৩ জন অসহায়-গরীব ও দুস্থ-অস্বচ্ছল পরিবারের সদস্যদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে জনপ্রতি ১ হাজার টাকা করে মোট ১ লাখ ৪৩ হাজার টাকা বিতরণ করা হয়।

যুক্তরাজ্য প্রবাসী দিলোওয়ার হোসেন, ফ্রান্স প্রবাসী কামাল আহমদ, ইরশাদ হোসাইন, খলিল হোসাইন, যুক্তরাষ্ট্র প্রবাসী কাওছার আহমদ, ইতালী প্রবাসী জাকারিয়া রহমান সবুজ, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আলী আহমদ, কানাডা প্রবাসী কয়েছ আহমদের পক্ষ থেকে ওই নগদ অর্থ বিতরণ করা হয়।

এলাকার মুরব্বী সাজিদুর রহমানের সভাপতিত্বে ও সংগঠক ওলিউর রহমান জনির পরিচালনায় অনুষ্ঠিত নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠক ফয়সল আহমেদ তালুকদার, আব্দুল্লাহ আল-মামুন, মোজাহিদ আহমদ মখন, ভূরকী জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাসুক আহমদ। এসময় অনুষ্ঠানে সংগঠক মুক্তার আলী, আব্দুস শহিদ, হারিছ আলী, সেবুল আহমদ প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।