বিশ্বনাথে বিএনপি নেতার মাতৃবিয়োগ : এমপি লুনা ও বিএনপির শোক


alochitosnp07 প্রকাশের সময় : এপ্রিল ২৬, ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন /
বিশ্বনাথে বিএনপি নেতার মাতৃবিয়োগ : এমপি লুনা ও বিএনপির শোক

সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের দশপাইকা খানবাড়ী নিবাসী ও দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইসমাইল খান সাহেবের মা আয়ফুল নেছা আজ রবিবার (সকাল ৭টা ৩০ মিনিটে) নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমার নামাজে জানাজা আজ রোববার বেলা ২টায় দশপাইকা মোহাম্মদী ঈদগাহে অনুষ্ঠিত হবে। এতে এলাকাবাসীসহ সর্বস্তরের মানুষকে উপস্থিত থেকে দোয়া করার জন্য আহ্বান জানানো হয়েছে।
মরহুমার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। এক শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
অন্যদিকে উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পৃথক শোকবার্তায় মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেন।