বিশ্বনাথে প্রবাসী বাবুল আলীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ


alochitosnp07 প্রকাশের সময় : জানুয়ারী ২৩, ২০২৪, ১১:৪৫ পূর্বাহ্ন /
বিশ্বনাথে প্রবাসী বাবুল আলীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সিলেটের বিশ্বনাথে সোমবার (২২ জানুয়ারী) সকালে পৌর শহরের শাহজিরগাঁও গ্রামের যুক্তরাজ্য প্রবাসী হাজী বাবুল আলীর উদ্যোগে এলাকার ৩ শতাধিক শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এতে প্রতে প্রধান অতিথি ছিলেন উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক।

সংগঠক দুলাল মিয়ার সভাপতিত্বে ও মোহন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির রাখেন বিশ্বনাথ জামেয়া মোহাম্মদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নূরুল হক, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন শাহজিরগাঁও জামে মসজিদের মোয়াজ্জিন হাফিজ আতিকুর রহমান ও শেষে দোয়া পরিচালনা করেন শাহজিরগাঁও জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজ আমিনুর রশিদ নগরী। অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী শানুর আলী, সমাজসেবক এনামুল হক এনাম, কয়েছ আহমদ, সুমন আহমদ, সাজন আহমদ, ফেরদৌস, ফাহিম আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।