
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলায় গরীব, অসহায়, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ ও কল্যাণ তহবিল হতে নগদ ৫ লাখ টাকার অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হল রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি সিলে-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ প্রতিটি ঘরে পৌঁছে দিতেই প্রধানমন্ত্রীর এই মানবিক উপহার। প্রধানমন্ত্রী দেশের গরীব-দু:খী তথা সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে আছেন। সরকারের এই সহায়তা কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে আমরা নিরলসভাব কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, ঈদের পরপরই উপজেলায় ফ্যামেলি-কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। বিএনপি সরকার ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে কুলসুম রুবির সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান নুর আসাদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী আবদুল হাই, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদসহ উপজেলা-পৌর বিএনপি ও সহযোগি সংগঠন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :