বিশ্বনাথে নৌকা প্রতীকের সমর্থনে ওঠান বৈঠক


alochitosnp07 প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৩, ৯:৪৫ অপরাহ্ন /
বিশ্বনাথে নৌকা প্রতীকের সমর্থনে ওঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক:

সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নে আ’লীগ সমর্তীত নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম জুয়েলের সমর্থনে ওঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সৈয়দপুর সদুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের বাড়িতে এই ওঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ওঠান বৈঠকে বক্তারা বলেন, দীর্ঘ ১২টি বছর কিছু স্বার্থান্বেসী জনপ্রতিনিধিদের কারনে এই ইউনিয়নের নির্বাচন স্থগিত ছিল। এতে জনসাধারণ তাদের ভোটাধিকার ও ন্যায্য উন্নয়ন থেকে বঞ্চিত থাকতে হয়েছেন। এটা ছিল এসকল জনপ্রতিনিধিদের লুটপাটের একটি অংশ। এখন সরকার এই দেওকলস ইউনিয়ন’সহ ৫টি ইউনিয়নে নির্বাচন দিয়েছে। এবারের নির্বাচনে দেওকলস ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন আবুল কালাম জুয়েল। সবাই মিলে ভোটাদের কাছে গিয়ে নৌকার জন্য ভোট ভিক্ষা চাইতে হবে। নির্বাচনে সরকার দলীয় এই চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হলে ইউনিয়নটি হবে একটি মডেল ইউনিয়ন। তিনি সবসময় জনগণতে সাথে নিয়ে ইউনিয়নের উন্নয়নে কাজ করবেন বলে জানান বক্তারা।
উপজেলা ছাত্রলীগের সাবেক তুখোড় ছাত্রলীগ নেতা ও যুক্তরাজ্য বার্মিংহাম আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক হোসাইন আহমদের সভাপতিত্বে ও ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলীর পরিচালনায় ওঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আ’লীগের দফতর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদ ফারুক আহমদ, ওসমানীনগর উপজেলা আ’লীগ নেতা সৈয়দ বহলুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা আ’লীগ নেতা শেখ শহিদুল ইসলাম, আব্দুল মতিন, রুনু কান্ত দে, আব্দুল মুমিন সাবেক মেম্বার, আশিক আলী, আলতাব হোসেন, মহব্বত আলী, যুক্তরাজ্য আ’লীগ নেতা আব্দুল হালিম, ইউনিয়ন আ’লীগ নেতা মাসুক এ রব্বানী, নিশি কান্ত পাল, উপজেলা কৃষকলীগ নেতা শহিদুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল মালিক সুমন।
এসময় ৫নং ওয়ার্ড আ’লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যাক নেতাকর্মী এবং সাধারণ ভোটারগন উপস্থিত ছিলেন।