
সিলেটের বিশ্বনাথে নিরপরাধ অটোচালক শাহিন আহমদকে গ্রেফতারের প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সহকর্মী অটোচালকরা| শনিবার (১৩ জুন) দুপুরে ‘কালিগঞ্জ সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ডের আঞ্চলিক কমিটির’ ব্যনারে বিশ্বনাথ পৌরসভার কালিগঞ্জ বাজারে এই মানববন্ধন করা হয়| মানববন্ধনে বক্তারা বলেন, গত ৬ জুন সন্ধ্যায় কালিগঞ্জ বাজারে দু’পক্ষের মধ্যে একটি মারামারির ঘটনা ঘটেছে সত্য| এঘটনায় মামলাও হয়েছে| মামলা নং-৬| আর এই মামলায় মিথ্যা ভাবে ৩ ন¤^র আসামি করা হয়েছে অটোচালক শাহিন আহমদকে| তবে এই ঘটনার সময় শাহিন আহমদ ঘটনাস্থলে ছিলনা| তাকে হয়রানি করার জন্য মামলায় মিথ্যা আসামি করে সাত ঘন্টার ভেতরে গ্রেফতারও করা হয়েছে| পুলিশ যদি সরেজমিন সঠিক তদন্ত করে সিসি টিভির ফোঁটেজ সংগ্রহ ও লোকজনের সাথে কথা বলে মামলা রেকর্ড করতো তাহলে স্থানীয় ভাবে সবাই বলতো এইদিন অটোচালক শাহিন আহমদ ঘটনাস্থলে ছিলনা| আমরাও জানি এবং দেখেছি সে এই ঘটনার সময় ঘটনাস্থলে ছিলনা| কিন্তু রহস্যজনক কারণে পুলিশ সরেজমিন তদন্ত না করে মামলা রেকর্ড করে তাকে তাড়াহুড়ো করে গ্রেফতার করেছে| আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান| সেই সাথে শাহিন আহমদের নিঃশর্ত মুক্তিও দাবি করেন অটোচালকরা| এছাড়াও সঠিক তদন্তের মাধ্যমে তাকে মামলা থেকে অব্যাহতি দেয়ার জন্য পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি তুলে ধরেন|
স্ট্যান্ডের সিনিয়র সহ সভাপতি সুরুজ আলীর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক আহাদ আলীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, স্ট্যান্ডের সাবেক সাধারণ সম্পাদক আব্দুছ সালাম, মে¤^ার খাইরুল আমিন, নিপু চন্দ্র দাশ, ম্যানেজার আল আমিন, সদস্য আব্দুর রউফ, রোকন মিয়া, সেলিম মিয়া, রাজু মিয়া, ব্যবসায়ী হুসাইন আহমদ, প্রত্যক্ষদর্শী খলিল মিয়া ও তুহিন আহমদ|
আপনার মতামত লিখুন :