বিশ্বনাথে দায়িত্ব অবহেলার দায়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিব প্রত্যাহার


alochitosnp07 প্রকাশের সময় : মে ৮, ২০২৬, ৩:০৬ অপরাহ্ন /
বিশ্বনাথে দায়িত্ব অবহেলার দায়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিব প্রত্যাহার

সিলেটের বিশ্বনাথে এসএসসি পরীক্ষায় দায়িত্ব অবহেলার অভিযোগে এক কেন্দ্র সচিবকে পদ থেকে প্রত্যাহার করেছে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড। প্রত্যাহার হওয়া শিক্ষক খায়রুল আলম ফকির বিশ্বনাথ পৌরসভার হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

ঘটনার বিবরণে জানা যায়, চলমান ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় দুইজন পরীক্ষার্থী ছিল ২০২৫ সালের সিলেবাসের। বুধবার তারা কেন্দ্রে পরীক্ষা দিতে গেলে কেন্দ্র সচিব খায়রুল আলম ফকির তাদের ২০২৫ সালের নির্ধারিত প্রশ্নপত্র না দিয়ে ২০২৬ সালের নিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্র সরবরাহ করেন। ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ার বিষয়টি বুঝতে পেরে ওই দুই পরীক্ষার্থী পরীক্ষা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

জানা গেছে, বুধবার (৬ মে) বিকেলে সিলেট শিক্ষাবোর্ড থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি তাকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন। তার স্থলে একই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা গীতা রাণী সরকারকে নতুন কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, চলমান ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় দু’জন পরীক্ষার্থী ছিলে ২০২৫ সালের। তারা কেন্দ্রতে পরীক্ষা দিতে গেলে কেন্দ্র সচিব খায়রুল আমিন ফকির তাদেরকে ২০২৫ সালের পরীক্ষার প্রশ্নপত্র না দিয়ে ২০২৬ সালে প্রশ্নপত্রে পরীক্ষা নেন। ফলে এই দুই পরীক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করলে সিলেট শিক্ষাবোর্ড তাকে প্রত্যাহার করেন।