বিশ্বনাথে জানাইয়া সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের বার্ষিক সভা


alochitosnp07 প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৩, ১০:২৯ অপরাহ্ন /
বিশ্বনাথে জানাইয়া সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের বার্ষিক সভা

স্টাফ রিপোর্টার : সিলেটের বিশ্বনাথে জানাইয়া সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যেগে বার্ষিক সাধারণ সভা আয়োজন করা হয়। শুক্রবার (১৪ জুলাই) শ্রী সুভাষ দেব এর সভাপতিত্বে ও শ্রী বেনু লাল দে এর পরিচালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সর্ব সম্মতিক্রমে জানাইয়া গ্রামে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যেগে প্রতি বছরের ন্যায় যথাযোগ্য মর্যদায় ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী আয়োজন করার সিদান্ত গৃহিত হয়।

এসময় সভায় বেনু রঞ্জন দেবকে জানাইয়া সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি ও বেনু লাল দে কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

সভার শুরুতে পবিত্র গীতা পাঠ করেণ অজয় কুমার দেব।

সভায় উপস্থিত ছিলেন, ডাঃ মলয় ভূষন সোম চৌধুরী, কালী নন্দন পাল চৌধুরী, দিজেন দেব,  দিলিপ দেব, বিজিত পাল, অকিল পাল, নেপাল দেব, পংকজ কুমার ধর, বিশ্বজিত দেব, নিলু পাল, সঞ্জয় ধর, অভিজিৎ পাল, প্রদীপ ধর, পিংকু ধর, অমিত কুমার পাল, রিংকু ধর, অশোক পাল, গোবিন্দ দেব, জয় দেবনাথ, অর্পন ধর, বিকাশ ধর, বিভাষ পাল, অসিম পাল এবং সনাতন ধর্মালম্বী প্রমূখ।