বিশ্বনাথে জাতীয় পার্টির আনন্দ মিছিল


alochitosnp07 প্রকাশের সময় : জানুয়ারী ১, ২০২৩, ১:১৮ অপরাহ্ন / ২৮
বিশ্বনাথে জাতীয় পার্টির আনন্দ মিছিল

বিশ্বনাথ প্রতিনিধি: ১লা জানুয়ারী জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথ পৌর এলাকায় ইয়াহইয়া চৌধুরী এহিয়া নেত্রীত্বে এক বিরাট আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিলের পূর্বে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের কার্যক্রম শুরু হয়। রোববার বিকেলে নতুন বাজার এলাকা থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাসিয়া সেতুর উপর অনুষ্ঠিত পথসভাস্থলে এসে শেষ হয়।


পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও স্থানীয় সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, জাতীয় পার্টির ইতিহাস উন্নয়ন শান্তির ও অগ্রযাত্রার ইতিহাস। জাতীয় পার্টি উন্নয়ন ও নির্বাচন মুখী দল। বিশ্বনাথে প্রতিটি উন্নয়নের সাথে জাতীয় পার্টি অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে। জাতীয় পার্টির হাত ধরে বিশ্বনাথ উপজেলা সৃষ্টি হয়েছিল এবং উপজেলা পরিষদের মাধ্যমে এলাকার আনাচে কানাচে উন্নয়ন হয়েছিল। ২০ বছর পর আবারও যখন বিশ্বনাথ-ওসমানীনগরে আমাদের হাতে নেতৃত্ব আসে আমরা আবারও উন্নয়নের নবযাত্রা শুরু করেছিলাম। তারি ধারাবাহিকতায় বিশ্বনাথকে পৌরসভায় রূপান্তরিত করা হয়েছে। বিশ্বনাথ পৌরসভা যতদিন থাকবে জাতীয় পার্টির কথা মানুষ ততদিন স্মরণ করবে।


জাতীয় পার্টি নেতা জয়নাল মিয়ার সভাপতিত্বে ও একেএম দুলালের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাবেক আহবায়ক হাজী সিতাব আলী। কেক কাটা, আনন্দ মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।