বিশ্বনাথে চুরি হওয়া পানির পাম্পসহ ২ চোর আটক


alochitosnp07 প্রকাশের সময় : মে ৩, ২০২৬, ২:৩২ অপরাহ্ন /
বিশ্বনাথে চুরি হওয়া পানির পাম্পসহ ২ চোর আটক

সিলেটের বিশ্বনাথে চুরি হওয়া ৫০ হাজার টাকা মূল্যের একটি পানির পাম্পসহ দুই চোরকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (০১ মে) রাত ১১টার দিকে চুরির ঘটনায় জড়িত দুই চোরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— কোম্পানীগঞ্জ থানার ইছাকলস ইউনিয়নের বাগজুর গ্রামের আব্দুল্লাহ এর ছেলে সেলিম আহমদ (২৫)। সে বিশ্বনাথ পৌরসভার ২নং ওয়ার্ডের বিশ্বনাথ নতুন বাজার মডেল মসজিদের পাশে এক ভাড়াটিয়া বাসায় বসবাস করে আসছে অপরজন ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার বড় কালিহর (মাইলাকান্দা) গ্রামের নাজিম উদ্দিনের ছেলে সোহেল আহমদ (২৩)| সে বর্তমানে বিশ্বনাথ পুরান বাজার একটি ভাড়াটিয়া বাসায় বসবাস করে আসছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ৮নং দশঘর ইউনিয়নের কামারগাঁও গ্রামের মৃত আবুল লেইছের পুত্র আব্দুল হামিদ (৪৮) তার পানির পাম্প চুরির ঘটনায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে বিশ্বনাথ থানার এসআই সামসুল হক সুমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিশ্বনাথ থানাধীন রামপাশা রোডস্থ বিশ্বনাথ নতুন বাজারে দুলাল মিয়ার মার্কেটে লিটন মিয়ার ভাঙ্গারি দোকানের সামনে থেকে চুরি হওয়া পাম্পটি উদ্ধার করা হয়| পাম্পটি আনুমানিক মূল্য পঞ্চাশ হাজার টাকা। এঘটনায় শনিবার বিশ্বনাথ থানায় একটি মামলা রুজু করা হয়| মামলা নং ১/৫৬, তাং ০২.০৫.২০২৬ইং। মামলা দায়ের পর আটককৃত ২ চোরকে গ্রেপ্তার দিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
এব্যাপারে বিশ্বনাথ থানার এসআই জহিরুল ইসলাম ভূইয়া বলেন, গ্রেপ্তারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।