বিশ্বনাথে কুইজ প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ সম্পন্ন


alochitosnp07 প্রকাশের সময় : জানুয়ারী ১৭, ২০২৩, ৫:৫৬ অপরাহ্ন /
বিশ্বনাথে কুইজ প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ সম্পন্ন

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে আজ (১৬ জানুয়ারি) সোমবার বিকেলে কালিজুরী সরকারী প্রাথমিক বিদ্যালয় এর হল রুমে  কুইজ প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

স্কুলের প্রধান শিক্ষক শামছ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও কুইজ পরিচালক প্রবীর দে এর পরিচালনায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা ও ৭নং দেওকলস ইউ, পি সম্ভাব্য চেয়ারম্যান পদপার্থী মোহাম্মদ আলী এনাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী, ষড়পল্লি সমাজ কল্যান সংস্থার সভাপতি নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দে,ও যুক্তরাজ্য প্রবাসী আজিজুর রহমান, কামরুল হাসান ফাহিম, বক্ত্যারা বলেন, আগামীতে কুইজ এর পরিবর্তে বৃর্ত্তি পরিক্ষার আয়োজন করা হবে।  

উক্ত অনুষ্টানে সবার সম্মূখে লটারীর মাধ্যমে ১ম স্থান অধিকার করেন দেওকলস দ্বি পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী সেজুঁতি দে জয়ী, ২য় স্থান  অধিকার করেন আখি সরকার দশঘর ৩য় স্থান অধিকার করেন সুরশ্রী রানী দেব বিশ্বনাথ, ৪র্থ স্থান  অধিকার করেন মাহদী শিকদার আটপাড়া, ৫ম স্থান অধিকার করেন পল্লব কান্তি ধর ভোগশাইল, অনুষ্টানে আরও বিশেষ অতিথি উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী মোঃ মানিকুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী আব্দুস ছোবাহান হান্নান, ১নং ওয়ার্ড আওমীলীগের সভাপতি কদর আলী, সাধারণ সম্পাদক সিরাজ মিয়া, সমাজ সেবক আব্দুর রহমান, তুতা মিয়া, মতি লাল দাস, ফুলু দেব, কুইজ পরিচালক অকিল বৈদ্য, মুহিবুর রহমান, সুবীর দে, চয়ন দে, জয় দে, ও উপস্থিত ছাত্র ছাত্রী বৃন্দ। 

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন কালিজুরি সরকারি বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী লামিয়া বেগম গীতা পাঠ করেন ৫ম শ্রেনীর ছাত্র সন্দীপন দে।