বিশ্বনাথে আর রাহমান এডুকেশনট্রাস্টের ইফতার সামগ্রী ও নগদ অর্থবিতরণ


alochitosnp07 প্রকাশের সময় : মার্চ ২৪, ২০২৪, ৩:৪৮ অপরাহ্ন /
বিশ্বনাথে আর রাহমান এডুকেশনট্রাস্টের ইফতার সামগ্রী ও নগদ অর্থবিতরণ

সিলেটের বিশ্বনাথে মাহে রমজান উপলক্ষ্যে ‘আর রহমান এডুকেশন ট্রাস্ট ইউকে’র উদ্যোগে এলাকার দুই শতাধিক অসহায় গরীর-মেধাবী শিক্ষার্থীর পরিবারের সদস্যদের মাঝে রমজানের ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার  (২৩ মার্চ) দুপুরে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা গ্রামস্থ ট্রাস্টের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে ইফতার সামগ্রী বিতরণ করেন কোম্পানীগঞ্জ চরা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সালেহ আহমদ।

ট্রাস্টের বাংলাদেশ পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মুখলিছুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালেকের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাহাবাদ আলীম মাদ্রাসার প্রভাষক আলতাফুর রহমান, দারুল কুরআন এলাহাবাদ মাদ্রাসা শাখার প্রধান ক্বারী আব্দুল মছব্বির, শিক্ষক আজমল হোসেন বুলবুল, আতিকুর রহমান, মুরুব্বী আব্দুস সবুর,। স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের অর্থ সম্পাদক পীর আমিনুর রহমান।