
নিজস্ব প্রতিবেদক: সিলেটের বিশ্বনাথে অলংকারী ইউনিয়নের পনাউল্লাহ বাজারের বড় খুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্বনাথ থানা পুলিশ ও পনাউল্লাহ বণিক সমিতির যৌথ আয়োজনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। (২৪ সেপ্টেম্বর) রবিবার বিকেল তিনটার দিকে অলংকারী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিরা মিয়ার সভাপতিত্বে ও অলংকারী বিট অফিসার এসআই জয়ন্ত সরকার এর সঞ্চালনা প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার (ওসি)মোহাম্মদ জাহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণকে দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে এবং সর্বোপরি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে। বিট পুলিশিং এর নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সমাজ থেকে সন্ত্রাস ও মাদক নির্মূল এবং ধর্ষণবিরোধী সভার আয়োজনের মাধ্যমে মানুষকে সচেতন করার কাজ করে যাচ্ছে বিট পুলিশিং কর্মকর্তারা। আইনশৃংখলা রক্ষায় এলাবাসীর কাছে সহযোগিতাও চান তিনি।
এসময় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক নির্মূল, বাজার এলাকায় যানজট, চুরি, ডাকাতি, খুন, মারামারি, ধর্ষণ, ইভটিজিং নিরসনে পুলিশের সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও এলাকার জনসাধারণ ও পুলিশের ব্যক্তিবর্গ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, থানার সেকেন্ড অফিসার এসআই রুমেন আহমদ,এসআই সবুজ মিয়া, অলংকারী০৩ নং ওয়ার্ড মেম্বার ছগির আলী, ০২ নং ওয়ার্ড মেম্বার মোঃ হাবিবুর রহমান, ০৮ নং ওয়ার্ড মেম্বার হানিফ আলী, পনাউল্লাহ বণিক সমিতির সভাপতি শিশু মিয়া এবং এএসআই রহিদুল ইসলাম, বাজারের ব্যবসায়ীবৃন্দ, পরিবহন শ্রমিক বৃন্দ এবং এলকার মুরুব্বিয়ান ও জনসাধারণ প্রমূখ।
অপর দিকে বিকাল ০৪.৩০ ঘটিকায় বিশ্বনাথের দশঘর ইউনিয়নের পীরের বাজারে একই বিষয় নিয়ে বিট পুলিশিং সভা করেন। সেখানেও অফিসার ইনচার্জ চুরি, ডাকাতি,মাদক,জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :