বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে জুড়ীতে বিক্ষোভ মিছিল


alochitosnp07 প্রকাশের সময় : জুলাই ৩১, ২০২৩, ১২:৩১ অপরাহ্ন /
বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে জুড়ীতে বিক্ষোভ মিছিল

সালমান হোসেন,জুড়ী প্রতিনিধিঃ 

দেশব্যাপী বিএনপির  নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের  প্রতিবাদে জুড়ীতে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ, অঙ্গ সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনগুলো।

রবিবার বিকালে  মিছিলটি আওয়ামী লীগের অফিস   থেকে শুরু হয়ে জুড়ী বাজার প্রদক্ষিণ করে  পথ সভার মাধ্যমে সমাপ্তি হয়।

 উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়ার নেতৃত্বে   এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাসুক আহমদ,সহ সভাপতি, সাগরনাল ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুন নূর,আব্দুর রহমান,সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার,যুব ও ক্রীড়া সম্পাদক ইমরুল ইসলাম,দপ্তর সম্পাদক শরদেন্দু দাস শেখু,জামিল আহমদ,আফজাল হোসেন চিকন,আব্দুল লতিফ,জায়ফর  নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল কাদির দারা,ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কাঞ্চন চক্রবর্তী,যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম,উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক কিশোর রায় চৌধুরী মনি,

জুড়ী উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শেখরুল ইসলাম,সহ সভাপতি আহমদ কামাল অহিদ,সাইরুল ইসলাম,যুগ্ম সাধারন  সম্পাদক চন্দন দাস,সাংগঠনিক সম্পাদক শাহিন আহমদ,কয়েছ আহমদ,শিক্ষা ও পাঠাগার সম্পাদক ফয়সল মাহমুদ,মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ রাজি,জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, শাহাব উদ্দিন সাবেল, জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইকবাল ভুইয়াঁ উজ্জল প্রমুখ।