বড়দিনের রাতের জন্য তিনটি রেসিপি


alochitosnp07 প্রকাশের সময় : ডিসেম্বর ২৩, ২০২২, ৩:৪১ অপরাহ্ন /
বড়দিনের রাতের জন্য তিনটি রেসিপি

উপকরণ: আস্ত মুরগি দেড় কেজি, লবণ স্বাদমতো, গোলমরিচ স্বাদমতো, পাপরিকা ৩ গ্রাম, থাইম ২ গ্রাম, অরিগানো ২ গ্রাম, রোজমেরি ২ গ্রাম, মাখন ৩ গ্রাম, ব্রেডক্রাম্ব ১৫ গ্রাম, শর্ষেবাটা ৫ গ্রাম।

প্রণালি: মুরগির মেরুদণ্ড কেটে প্রজাপতির মতো আকারে নিয়ে আসতে হবে। একটি পাত্রে রোজমেরি, থাইম, পাপরিকা, লবণ, মরিচ একসঙ্গে মেশান। মুরগির ওপরে এবং পেছনে মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে দিন। ওভেনটি ১৮০ ডিগ্রিতে দিয়ে ১০ মিনিট গরম করুন। ৩০-৪০ মিনিটের জন্য মুরগিটি ওভেন বেক করুন একই তাপমাত্রায় (মুরগির আকারের ওপরে ভিত্তি করে সময় কমবেশি হবে।) প্রতি ১০ মিনিট পরপর মুরগির ওপর নিচে মাখন লাগিয়ে দিন। এতে সুন্দর বাদামি রং আসবে। হয়ে এলে ওভেন বন্ধ করুন এবং মুরগির ওপরে শর্ষেবাটা লাগিয়ে দিন। শর্ষের ওপরে ব্রেডক্রাম্ব ছিটিয়ে দিন। এরপর কাটা পার্সলে দিয়ে ছিটিয়ে দিন।