প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে- বিশ্বনাথে শফিক চৌধুরী


alochitosnp07 প্রকাশের সময় : এপ্রিল ১৪, ২০২৩, ৯:২০ অপরাহ্ন /
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে- বিশ্বনাথে শফিক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সিলেট-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বিএনপির আমলে দেশে লুটপাট, নৈরাজ্য ও জঙ্গিবাদ সৃষ্টি হয়েছে। এসব লুটপাট ও জঙ্গিবাদ সৃষ্টি করে আজ তারা বড় গলায় কথা বলছে। আর আ’লীগ সরকার ক্ষমতায় গেলে দেশের জনগণের উন্নয়নে কাজ করে। মানুষ পেট ভরে তিন বেলা ভাত খেতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। জনগণের সম্পদ কাজে লাগিয়ে আ’লীগ সরকার প্রমান করেছে বাংলাদেশ আর তলাবিহীন ঝুড়ি নয়। আর বিএনপি ক্ষমতায় গেলে দেশের গরীব অসহায় মানুষের সম্পদ লুটপাট করে খায়।
শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সর্বসাধারণের মধ্যে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

শফিক চৌধুরী আরও বলেন, আগামী নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, এই নির্বাচনে প্রমান হবে বাংলার মানুষ বিএনপির পক্ষে আছে কি না। তারা জানে জনগণ তাদের পক্ষে নেই। তাই তারা আবুল তাবুল কথাবার্তা বলছে।
বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মকদ্দছ আলীর পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মাহবুবুর রহমান লিলু, শিক্ষা সম্পাদক সিরাজুল ইসলাম, সদস্য সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা সেচ্চাসেবক লীগের সভাপতি বদরুল আলম। এসময় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ এরআগে বৃহস্পতিবার পৌরশহরের বাসিয়া ব্রিজে ইফতার বিতরণ করে উপজেলা আওয়ামী লীগ। সেখানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার বিতরণ করেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।