দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে ৩নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সুহেব মিয়ার ঈদের শুভেচ্ছা


alochitosnp07 প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ন /
দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে ৩নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সুহেব মিয়ার ঈদের শুভেচ্ছা


সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৩নং ওয়ার্ডবাসী’সহ দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আসন্ন পৌরসভা নির্বাচনে বিশ্বনাথ পৌরসভার ৩নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী সুহেব আহমদ।
ওয়ার্ডের অবহেলিত-বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে ৩নং ওয়ার্ডকে বিশ্বনাথ পৌরসভার একটি মডেল ওয়ার্ডে রুপ দিতেই আসন্ন নির্বাচনে ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হচ্ছেন বিশ্বনাথ পৌর শহরের পুরাণ বাজার বণিক কল্যাণ সমিতির ১নং ওয়ার্ডের কমিশনার সুহেব মিয়া। ওয়ার্ড’সহ এলাকার শ্রেণী-পেশার মানুষের সাথে নিয়মিতই সুয়েব মিয়া যোগাযোগ অব্যাহত রেখে আসছেন।
বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের সহযোগীতা নিয়ে ও ব্যক্তিগত উদ্যোগে বিগত সময়ে করোনা-বন্যা’সহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের সময় নিজ ওয়ার্ডের তথা এলাকার মানুষকে সহযোগীতার হাত বাড়িয়ে দিতে কখনই পিছু হটেন নি বিশ্বনাথ ফ্রেন্ডস সার্কেল (বি.এফ.সি) স্পোটিং ক্লাব এন্ড ফুটবল একাডেমীর সহ সভাপতি সুহেব মিয়া। তিনি পৌর শহরের ভোগশাইল গ্রামের মরহুম মকরম আলী ও রুকিয়া বেগম দম্পত্তির পুত্র।
বিশ্বনাথ পৌরসভার ৩নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী সুহেব আহমদ এক শুভেচ্ছা বলেন, ‘দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই ঈদ আমাদের মাঝে পারস্পরিক সদ্ভাব, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করুক এবং সকলের জীবনের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি। আমার প্রিয় ৩নং ওয়ার্ডবাসী’সহ সহ দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক।