জুড়ীতে সড়কে অবৈধ পার্কিং, বাড়ছে যানজটের ভোগান্তি


alochitosnp07 প্রকাশের সময় : মে ২৯, ২০২৩, ৪:১৩ অপরাহ্ন /
জুড়ীতে সড়কে অবৈধ পার্কিং, বাড়ছে যানজটের ভোগান্তি

সালমান হোসেন(জুড়ী প্রতিনিধি)

মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরের শহরের অভ্যন্তরে বাজারের  রাস্তা যত বড় হচ্ছে অবৈধ পার্কিং যেন থামছে না। জুড়ী বাজারে যানবাহন চলাচল করতে রীতিমত বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে পরিবহন শ্রমিক সহ সাধারণ চালকদের। অপরিকল্পিত ও যত্রতত্র গাড়ী পার্কিং নিয়ে ও কোন মাথা ব্যথা নেই ট্রাফিক পুলিশেরও।

জুড়ী নিউ মার্কেট, ফরিজ সুপার মার্কেট, পূবালী ব্যাংক এর  সামনে দেখা যায় সিএনজি অটো রিস্কা ভ্যান গাড়ি পিকআপ এর অবৈধ পার্কিং রাস্তায়, গাড়ি দাঁড়িয়ে থেকে যাত্রী ওঠানামা করে প্রতিনিয়ত। বর্তমান রাস্তার উপরে গাড়ি দাড় করিয়ে রাখার  কারনে একদিকে যেমন অসহনীয় যানজটের সৃষ্টি হচ্ছে তেমনি প্রতিনিয়ত বাড়ছে সড়ক দুর্ঘটনা। ফলে সাধারন মানুষের দুর্ভোগ চরম সীমায় পৌঁছেছে।

শহরবাসী যানজট নিরসনে লাইসেন্সহীন রিস্কা দৌরাত্ম্য কমানোর দাবী করেছেন। যত্রতত্র যানবাহন থামিয়ে লোক ওঠা-নামা না করা, অবৈধ পার্কিং বন্ধ করা, ফুটপাত গুলোকে হকারমুক্ত করা, যানজট কমাতে সিএনজি  -অটোরিকশার জন্য নির্ধারিত স্ট্যান্ড করে সেখান থেকে চলাচল করার ব্যবস্থা করার ও দাবী করা হয়। 

যত্রতত্র গড়ে ওঠা এলোপাথাড়ি বাজার, মার্কেট বিপণীবিতান উচ্ছেদ করার ও জোর দাবী শহরবাসীর।সংশ্লিষ্ট প্রশাসনকে এবিষয়ে পদক্ষেপের জোর দাবী জানিয়েছেন জুড়ী শহরবাসী।