
সালমান হোসেন-জুড়ী প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ বড়লেখা জুড়ী আসনের নৌকার প্রার্থী বর্তমান পরিবেশমন্ত্রীর পক্ষে জুড়ীতে প্রতিদিন গণসংযোগ করছেন জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাহাব উদ্দিন সাবেল।
গণ সংযোগের সময় তাঁর সাথে উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাহাব উদ্দিন সাবেল বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বর্তমান পরিবেশমন্ত্রী মোঃ শাহাব উদ্দিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বড়লেখা জুড়ীতে ব্যাপক উন্নয়ন করেছেন। আগামী ৭ জানুয়ারি বড়লেখা ও জুড়ী উপজেলার ভোটাররা আবারও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিপুল ভোটে মাননীয় পরিবেশমন্ত্রী কে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
আপনার মতামত লিখুন :