
সালমান হোসেন,জুড়ী প্রতিনিধিঃ
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় জাতীয় বীমা দিবস ২০২৩ উদযাপন।
দেশে চতুর্থবারের মতো জাতীয় বীমা দিবস উদযাপন করা হবে আজ ১ মার্চ বুধবার।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) যৌথ ভাবে এ দিবস উদযাপন করছে।
করোনা মহামারীর কারণে সীমিত পরিসরে গত দু’বছর দিবসটি পালন করা হয়। এবার বড় আয়োজনে দিবসটি পালন করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক,বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক আহমেদ ,প্রাণিসম্পদ অফিসার ডাক্তার রমাপদ দে,মেডিকেল অফিসার ডাক্তার অসিত দেবনাথ,উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত)মোঃ মহিউদ্দিন আহমদ ভূঁইয়া,মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সুজাউদ্দৌলা,উপজেলা পরিসংখ্যান প্রতিনিধি শামীম শাহরিয়ার,প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রতিনিধি আনোয়ার হোসেন,ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিনিধি বিষ্ণু পদ শীল,প্রগতির লাইফ ইন্সুরেন্স কোম্পানির প্রতিনিধি শাকিল আহমদ প্রমুখ।
আপনার মতামত লিখুন :