জুড়ীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত


alochitosnp07 প্রকাশের সময় : মে ২২, ২০২৩, ৬:২৮ অপরাহ্ন /
জুড়ীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

সালমান হোসেন(জুড়ী প্রতিনিধি)

বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য জনসভায় হত্যার হুমকি দেয়ায় রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ সাইদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জুড়ী উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মাসুক মিয়া যুগ্ন সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাস,শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ ইমরুল ইসলাম,সদস্য আফজাল হোসেন চিকন,উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মামুনুর রশিদ সাজু,সহ-সভাপতি মোহাম্মদ সাইরুল ইসলাম,হাসান তারেক,যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্দুল মতিন,চন্দন দাস,সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমদ,উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক হুমায়ূন রশিদ রাজি,সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূইয়া উজ্জ্বল,কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এ আর সাজেদ,ছাত্রলীগ নেতা আরিফ আহমদ,সাইদুল ইসলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ ছাত্রলীগ কৃষকলীগ,স্বেচ্ছাসেবক লীগ,শ্রমিক লীগ,ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।