জুড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


alochitosnp07 প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২০, ২০২৩, ৯:২৫ অপরাহ্ন /
জুড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সালমান হোসেন,জুড়ী প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। 

আজ রোববার(২০ ফেব্রুয়ারী )  সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে এঁর সভাপতিত্বে সভায় উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্বা এম এ মোঈদ ফারুক,  ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার প্রতিনিধি ডাঃ নাহিদ সুলতানা রনি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফুলতলা ইউপি চেয়ারম্যান মাসুক আহমদ,সাগরনাল ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্বা মোঃ আব্দুন নুর, গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম,মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক উপজেলা কমান্ডার মুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ মন্টু, 

প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহি উদ্দিন,দূর্ণীতি প্রতিরোধ কমিটির উপজেলা সভাপতি মোঃ তাজুল ইসলাম,  জায়ফরনগর ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, হযরত শাহখাকী(রঃ) আলিম মাদ্রাসার সুপার মাওঃ মোঃ ইয়াকুব আলী,আনসার ভিডিবি কর্মকর্তা আং রহিম,বিজিবির প্রতিনিধি নজরুল ইসলাম, 

উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু,উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, কামিনীগন্জবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হাজী কামাল উদ্দিন,হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি গোপী দাশ শীল মনা প্রমূখ।

সভায় সকলেই জুড়ীতে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্হিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে সড়ক ও জনপথ বিভাগের বিভিন্ন উন্নয়নমুলক কাজের মান নিয়ে সমালোচনা করেন।এ ছাড়া দীর্ঘদিন থেকে সড়ক ও জনপথ বিভাগের সড়কের আশেপাশে অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করে যানজট নিরসন ও পরিবেশ সুন্দর করে গ্রীণ জুড়ী ক্লিণ জুড়ী নামক প্রস্তাবিত প্রকল্পের বাস্তবায়নের জোর দাবী তুলে ধরেন।উপস্হিত অনেক সদস্য তাদের বক্তব্যে জুড়ী শহরের বিভিন্ন গুরত্বপূর্ণ স্হানে রাস্তার উপর গাড়ীর গতি প্রতিরোধক স্হাপনের প্রস্তাব করেন এবং রাস্তার পাশে মরা গাছপালা  ভেঙ্গে বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে বলে অনেকেই আশংকা প্রকাশ করে বলেন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণের আহবান জানান।