
সিলেটের পর্যটন কেন্দ্র জাফলংয়ে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বিশ্বনাথ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৭ জানুয়ারি) দিনব্যাপী এই বনভোজনে প্রেসক্লাবের সদস্য এবং তাদের সন্তানরা অংশগ্রহণ করেন।
প্রেসক্লাবের সদস্য ও তাদের সন্তানদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি স্থাপন, স্রষ্টার অপরূপ সৃষ্টি দর্শনের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন এবং চিত্তবিনোদনের লক্ষ্যে এই বনভোজনের আয়োজন করা হয়। বনভোজন স্থল জাফলং প্রাঙ্গণ তরুণ-তরুণী ও শিশুদের হাসি-আনন্দে মুখরিত হয়ে ওঠে। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল বিভিন্ন রকমের খেলাধুলা ও আকর্ষণীয় রাফেল ড্র।
ব্যতিক্রমী এই আয়োজনে অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য ছিল বিশেষ টি-শার্ট, ক্যাপ, ছবিযুক্ত আইডি কার্ড এবং গিফট সামগ্রী। এছাড়া রাফেল ড্রতে বিজয়ীদের জন্য নগদ অর্থ এবং খেলাধুলায় অংশগ্রহণকারী প্রেসক্লাবের সদস্য ও সন্তানদের জন্য ছিল নিশ্চিত পুরস্কার। প্রেসক্লাবের সন্তানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তারা এমন সুন্দর আয়োজনে মুগ্ধতা প্রকাশ করে প্রতিবছর এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
এবারের বনভোজনে পৃষ্ঠপোষকতা করেছেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরী, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মিসবাহ উদ্দিন, ট্রাস্টি গোলাম হোসেন ওরফে আব্দুর রউফ, বিশিষ্ট আইনজীবী আনসার হাবিব, লন্ডন-বাংলা প্রেসক্লাবের সদস্য ও তরুণ কমিউনিটি নেতা আব্দুর রহিম রঞ্জু, মো. আবুল কালাম, মোহাম্মদ আব্দুল সোবহান, জাকির হোসেন কয়েছ, আব্দুল বাছিত রফি এবং বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব।
বার্ষিক বনভোজনে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি কাজী মো. জামাল উদ্দিন, বনভোজন বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক প্রণঞ্জয় বৈদ্য অপু, কোষাধ্যক্ষ মো. নুর উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ জামাল মিয়া, সদস্য মো. আবুল কাশেম, মোহাম্মদ নুরুল ইসলাম, আহমদ আলী হিরন, আব্দুস সালাম মুন্না, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, ফারুক আহমদ, মাজহারুল ইসলাম সাব্বির, শিক্ষানবিশ সদস্য মোস্তাক আহমদ মোস্তফাসহ ক্লাবের সদস্যদের সন্তানাদি।
প্রকৃতির সান্নিধ্যে সারাদিন আনন্দ-উচ্ছ্বাসে মেতে থাকার পর সন্ধ্যায় পুরস্কার বিতরণের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে।
আপনার মতামত লিখুন :