জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর মুর‌্যালে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন


alochitosnp07 প্রকাশের সময় : অগাস্ট ১৫, ২০২৩, ৮:১০ অপরাহ্ন /
জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর মুর‌্যালে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন বিশ্বনাথ মেডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে এ শ্রদ্ধা নিবেদন করেন তারা। এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের (সমকাল), নবনির্বাচিত সভাপতি আশিক আলী (যুগান্তর), সহ-সভাপতি কামাল মুন্না (যায়যায়দিন), সাধারণ সম্পাদক নবীন সোহেল (শুভ প্রতিদিন), যুগ্ম-সম্পাদক মিছবাহ উদ্দিন (আমার সংবাদ), কোষাধ্যক্ষ আব্দুস সালাম (ইনকিলাব) প্রমূখ।