কাজ না করেই টাকা উত্তোলন


alochitosnp07 প্রকাশের সময় : ডিসেম্বর ২৩, ২০২২, ৩:৪৮ অপরাহ্ন /
কাজ না করেই টাকা উত্তোলন

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সরকারি আব্দুর রাজ্জাক কলেজ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত রাস্তা সংস্কার ও প্যালাসাইডিং স্থাপন এবং পানিনিষ্কাশনের ড্রেন নির্মাণের জন্য দুটি প্রকল্পে চার লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। গত ৩০ জুন প্রকল্পের পুরো টাকা তুলে নিয়েছেন ডামুড্যা পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। তবে ২০ ডিসেম্বর পর্যন্ত ওই প্রকল্পে কোনো কাজ করেননি ওই নেতা।

গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর), কাজের বিনিময়ে টাকা (কাবিটা) ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির অধীনে শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাকের দেওয়া প্রকল্প বাস্তবায়ন করছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা। তবে নজরুল ইসলামের মতো অনেকেই কাজ না করে প্রকল্পের জন্য বরাদ্দ সব টাকা তুলে নিয়েছেন, এমন অভিযোগ উঠেছে।