ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বিশ্বনাথ সদর ইউনিয়নে আলোচনা সভা


alochitosnp07 প্রকাশের সময় : মার্চ ৭, ২০২৩, ৩:২০ অপরাহ্ন /
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বিশ্বনাথ সদর ইউনিয়নে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক: সিলেটের ৬নং বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের উদ্দেগ্যে ঐতিহাসিক ৭ই মার্চ ২০২৩ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ৭ই (মার্চ) মঙ্গলবার সকালে বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদ হল রুমে পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হকের সভাপতিত্বে ও ইউনিয়ন সচিব মারুতি নন্দন দাম এর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় এক বক্তব্যে সভাপতি ছয়ফুল হক বলেন,  ১৯৭১ সালের এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যান) জনসমুদ্রে দাঁড়িয়ে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। এদিন লাখ লাখ মুক্তিকামী মানুষের উপস্থিতিতে তিনি বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’

বঙ্গবন্ধুর একাত্তরের ৭ মার্চে দেওয়া ঐতিহাসিক ভাষণ পরবর্তীতে স্বাধীনতার সংগ্রামের বীজমন্ত্রে রূপ নেয়। এ ভাষণ শুধুমাত্র রাজনৈতিক দলিলই নয়, জাতির সাংস্কৃতিক পরিচয় বিধানের একটি সম্ভাবনাও তৈরি করে। এই ভাষণকে ২০১৭ সালের ৩০ অক্টোবর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো। এ ছাড়াও এ ভাষণটি পৃথিবীর অনেক ভাষায় অনুদিত হয়েছে।

উক্ত আলোচনা সভায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আব্দুল মুমিন মামুন,  হিসাব সহকারি রাফসান মিয়া, রাজু চৌধুরী, শিবু কান্ত দাশ, আরকুম আলী,  সুজিত দেব।