
নিজস্ব প্রতিবেদক: সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান বলেছেন, উন্নয়নের জন্য কেউ টাকা বা উৎকোচ চাইলে তাকে বেঁধে রাখুন। টাকা চাওয়ার ভিডিও ও প্রমাণ রেখে তাকে পুলিশের হাতে তুলে দিবেন। তিনি বলেন, বিশ্বনাথ ও ওসমানী নগরে কোন উন্নয়ন বা রাস্তাঘাট প্রয়োজন হলে আমাকে বলুন, আমি দ্রুত সময়ে তা করে দিব। বিগত ৪ বছরে বিশ্বনাথে হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। এতসব উন্নয়নে এক টাকাও কাউকে দিতে হয়নি। তিনি সবার উদ্দেশ্যে বলেন, আপনারা কেউ বলেন আমার কাছ থেকে এসব উন্নয়নে কারো কাছে এক টাকা চাওয়া হয়েছে বা আমার কাউকে এক টাকাও দিয়ে থাকেন। এমন প্রমাণ দিতে পারলে আমি আজ এমপি পদ থেকে পদত্যাগ করবো।
এমপি বলেন, আগে আমাদের পূর্বপুরুষেরা ও মহান নেতারা জনগনের কল্যাণের জন্য রাজনীতি করতেন। আর এখন নেতারা রাজনীতি করেন নিজের উন্নয়নের জন্য। কিছু নেতারা রাজনীতিকে শোডাউন আর বাহীনির রাজনীতিতে পরিনত করেছেন।
শনিবার দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর গ্রামে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দশঘর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য যুবলীগ নেতা মো. রুবেল মিয়ার সৌজন্যে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে এমপি মোকাব্বির খানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এলাকার মুরব্বি হাজী নুরুল ইসলাম মাস্টার’র সভাপতিত্বে ও কৃষকলীগ নেতা হেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান।
আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবলীগ নেতা মো. রুবেল মিয়া, দশঘর এনইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, সংগঠক রুহুল আমিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠক জামিল আহমদ।
আপনার মতামত লিখুন :