
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, আওয়ামী লীগ দেশের সবচেয়ে বড় দল। আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ে একমাত্র নারীর উপস্থিতি এত বেশি। বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দলে এত নারীর অংশগ্রহণ নেই। একমাত্র আওয়ামী লীগই দেশে নির্বাচনী আইনগুলো মেনে দল পরিচালনা করে। দেশের আইন মেনেই আওয়ামী লীগ বাংলাদেশে দল পরিচালনা করে। অতএব নেতৃত্বে নারীরা আছেন, পুরুষেরাও আছেন। নবীন–প্রবীণ আছেন। সবার সমন্বয়ে আওয়ামী লীগ এত দিন যেভাবে নেতৃত্ব দিয়ে গেছে, আগামী দিনেও দেশে বাঙালিদের নেতৃত্ব দেবে।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে যোগদান শেষে শিক্ষামন্ত্রী দীপু মনি সাংবাদিকদের এসব কথা বলেন।
আপনার মতামত লিখুন :