আবারো প্যানেল চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হলেন মোঃ সিরাজুল ইসলাম।


alochitosnp07 প্রকাশের সময় : জানুয়ারী ৩১, ২০২৪, ১১:৪৬ পূর্বাহ্ন /
আবারো প্যানেল চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হলেন মোঃ সিরাজুল ইসলাম।

সালমান হোসেন-জুড়ী প্রতিনিধিঃ

মৌলভীবাজারের জুড়ী  উপজেলার ৫নং জায়ফরনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ৩য় বারের ইউপি সদস্য ও ৩য় বারের  মতো প্যানেল চেয়ারম্যান- নির্বাচিত হয়েছেন মোঃ সিরাজুল ইসলাম।

বুধবার (৩১জানুয়ারী) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পরিষদের সব সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন। 

ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মোঃসিরাজুল ইসলাম ইউনিয়ন পরিষদের আর্থিক বিষয়সহ সব কার্যক্রম পরিষদের চেয়ারম্যানের দৈনন্দিন যাবতীয় রুটিন কার্যাদি সম্পাদন করবেন বলে জানান।