আজ ১১ বছর ধরে এম. ইলিয়াস আলীসহ বিএনপি’র ৭শত নেতাকর্মীকে গুম- বিশ্বনাথে তাহসিনা রুশদীর


alochitosnp07 প্রকাশের সময় : এপ্রিল ১৪, ২০২৩, ১০:৩৩ অপরাহ্ন /
আজ ১১ বছর ধরে এম. ইলিয়াস আলীসহ বিএনপি’র ৭শত নেতাকর্মীকে গুম- বিশ্বনাথে তাহসিনা রুশদীর

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা, সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য ‘নিখোঁজ’ এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর বলেছেন, আজকে মানুষের কথা বলার অধিকার নেই। মানুষের ভাতের অধিকার চাইতে গেলে তাদেরকে জেলে নিয়ে যায় তারা মামলা দেয়। সরকারের বিরুদ্ধে কথা বলতে দেয় না। সরকারের বিরুদ্ধে কথা বলতে গেলে বিভিন্ন ধরনের রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে অত্যাচার নির্যাতন করে। আওয়ামী লীগ সরকার এখন তাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চায়।


তিনি বলেন, আওয়ামী লীগ সরকার প্রথমে তত্বাবধায়ক মঈদউদ্দিন-ফখরুদ্দিন সরকারের আঁতাত মাধ্যমে প্রথমে নির্বাচনে জয়লাভ করেছিল। পরবর্তীতে তারা নির্বাচনকে নিরোৎসাহিত করতে দিনের ভোট রাতে করে ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় টিকে আছে। এদেশে মানুষের কথা বলার অধিকার নাই ভোটের অধিকার নাই।


তাহসিনা রুশদীর আরো বলেন, এই সরকারের আমলে আজ ১১ বছর ধরে এম. ইলিয়াস আলীসহ বিএনপি’র ৭শত নেতাকর্মীকে গুম করে রাখা হয়েছে। ক্রসফায়ার ও মামলা হামলার স্বীকার হয়েছেন আরো অসংখ্য নেতাকর্মী। এদের কাছে বিচার চেয়ে লাভ নেই। যারা গুমের সাথে জড়িত থাকে তাদের কাছে বিচার চেয়ে কি লাভ?


তিনি শুক্রবার (১৪ এপ্রিল) বিশ্বনাথ উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীসহ গুম হওয়া বিএনপির নেতাকর্মীর সন্ধান দাবিতে ইফতার পূর্ব প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া এবং পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সামছুল ইসলামের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য কলিমউদ্দিন আহমদ মিলন, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাহিদ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক বশির আহমদ, উপজেলা জামায়াতের আমির নিজাম উদ্দিন সিদ্দিকী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুরমান খান। এসময় উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।