অলংকারি  ইউনিয়ন  ওয়েলফেয়ার  এন্ড  ডেভেলপমেন্ট  ট্রাস্টের  নগদ  অর্থ বিতরণ


alochitosnp07 প্রকাশের সময় : এপ্রিল ১৪, ২০২৩, ১০:৪২ অপরাহ্ন /
অলংকারি  ইউনিয়ন  ওয়েলফেয়ার  এন্ড  ডেভেলপমেন্ট  ট্রাস্টের  নগদ  অর্থ বিতরণ

নিজস্ব প্রতিবেদক: অলংকারি ইউনিয়ন ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউ’কের  উদ্যোগে রামাদান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে ইউনিয়নের প্রায় ৫শত গরিব ও অসহায় মানু্ষদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছে আজ (১৪ এপ্রিল) শুক্রবার বিকেলে।

এ উপলক্ষ্যে  একটি অনুষ্ঠান ডেভেলপমেন্ট ট্রাস্টের নবনির্বাচিত সভাপতি বিশ্বনাথ সরকারি ডিগ্রী কলেজের সাবেক প্রভাষক বাবরুল হোসেন বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন ও বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি এস এনবির পরিচালক  একে এম তুহেমের যৌথ সঞ্চালনায় অলংকারি পৌদনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একটি অনুষ্ঠানের মাধ্যমে নগদ অর্থ বিতরণ সম্পন্ন হয়েছে।

এতে বক্তব্য রাখেন, সিলেটে এম এ জি মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান সহকারি অধ্যাপক ডাঃ সামছুল ইসলাম, অধ্যাপক ডাঃ নূরুল আবসার বদরুল, প্রাইম ব্যাংকের উচ্চর কর্মকর্তা তাজ উদ্দিন আহমদ, বিশ্বনাথ সরকারি ডিগ্রী কলেজের প্রিন্সিপাল মানিক মিয়া, অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, বিশ্বনাথ সরকারি কলেজের অধ্যাপক আব্দুস শহিদ শাহিন, বিশ্বনাথ পুরান বাজারের বিশিষ্ট ব্যবসায়ি কাজী আব্দুল ওদুদ, অলংকারি ইউনিয়ন আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী সিতার মিয়া, বিশ্বনাথ ক্রিকেট এসোশিয়েশনের সভাপতি রাসেল আহমদ।

অনুষ্ঠানে উপস্হিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী, বিশ্বনাথ পৌরসভার ১নং ওয়ার্ডের কমিশনার রাজুক আহমদ রাজ্জাক  বিশ্বনাথ প্রেসক্লাবের উত্তর অংশের সভাপতি আবুল খায়ের, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহিন উদ্দিন, টেংরা আলীপাড়া আল মুছিম স্কুল এন্ড কলেজের সভাপতি ও অলংকারি পৌদনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য আব্দুল কাইয়ুম, যুবলীগ নেতা এম এস এ আবসান খান, ক্রিড়া সাংবাদিক কামাল আহমদ, কন্ট্রাক্টর মুস্তাক আহমদ ও ফজলু মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা অলংকারি ইউনিয়ন ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউ’কের  স্বদেশবাসীর জন্য তাদের মানবতাবাদী কার্যক্রমকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।