সিলেট বিভাগে সেরা করদাতা হলেন যাঁরা


alochitosnp07 প্রকাশের সময় : ডিসেম্বর ২৩, ২০২২, ৩:২৬ অপরাহ্ন /
সিলেট বিভাগে সেরা করদাতা হলেন যাঁরা

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২১-২২ করবর্ষে সিটি করপোরেশন ও জেলা পর্যায়ের জন্য ৫২৫ জন সেরা করদাতা মনোনীত করেছে। সর্বোচ্চ করদাতা, দীর্ঘ সময় কর প্রদান, সর্বোচ্চ করদাতা নারী ও সর্বোচ্চ করদাতা তরুণ—এই চার শ্রেণিতে প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় সেরা করদাতা নির্বাচন করা হয়েছে।

গত বুধবার সেরা করদাতাদের এ তালিকা প্রকাশ করেছে এনবিআর। নির্বাচিত সেরা করদাতাদের স্থানীয়ভাবে ক্রেস্ট ও সনদ প্রদান করবে নিজ নিজ কর কার্যালয়।  

২০২১-২২ করবর্ষে সিলেটে কর অঞ্চলে শীর্ষ করদাতা হয়েছেন—মো. আবুল কালাম, মোহাম্মদ আবু তাহের ও মোহাম্মদ ফরহাদ। এ ছাড়া দীর্ঘদিন কর প্রদানের জন্য আলাউদ্দিন আহমেদ ও আলী আহমদ সেরা করদাতা হয়েছেন। নারীদের মধ্যে সর্বোচ্চ করদাতা হলেন মোছা. আফছানা আক্তার।