সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মখন মিয়ার ইন্তেকালে  শোক প্রকাশ


alochitosnp07 প্রকাশের সময় : এপ্রিল ১৬, ২০২৩, ১১:০২ অপরাহ্ন /
সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মখন মিয়ার ইন্তেকালে  শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ সুরমা মোল্লার গাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মখন মিয়ার ইন্তেকালে  শোক প্রকাশ করেছেন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক লিলু মিয়া,  পৌর বিএনপির সভাপতি হাজি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক বশির আহমদ।

এক শোক বাণীতে নেতৃবৃন্দ বলেন, চেয়ারম্যান মখন মিয়া  ছিলেন অত্র অঞ্চলের মানুষের এক অভিভাবক, ছিলেন মানুষের  সুখ, দুঃখে নিবেদিত প্রাণ। তাঁর ইন্তেকালে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা পুরুণ হওয়ার নয়। নেতৃবৃন্দ  শোকে বিহল পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।